রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ধানগড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে রায়গঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্যারিস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, সহসভাপতি সামছুল ইসলাম খান, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান মেম্বার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান এবং উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন।
এ ছাড়া উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম, দলের ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাঁরা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat