1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হলেন মাহফুজুর রহমান রিটন রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির মানববন্ধন বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ ৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা সালথায় বিএনপি নেতা আনোয়ার ঠাকুরের বাড়িতে ইফতার মাহফিল ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ না করার দাবি সালথায় ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু: এক যুগ ধরে মরণফাঁদে চলাচল, আতঙ্কে ১০ হাজার মানুষ

রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাংগাসী ইউনিয়নে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) পাংগাসী ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা মোড়ে ২নং ওয়ার্ড বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ভুট্ট তালুকদার।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পাংগাসী ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা মোড়ে অবস্থিত কামরুজ্জামান ভূঁইয়া তালুকদারের জমিতে আওয়ামী লীগের সমর্থক ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত শ্রী গোবিন্দ সরকারের নেতৃত্বে জোরপূর্বক মাটি ভরাটের চেষ্টা করা হয়। এ সময় জমির মালিক কামরুজ্জামান ভূঁইয়া ভুট্টু তালুকদার মাটি ভরাটে বাধা দিলে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করা হয়।

বক্তারা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, পাংগাসী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান মল্লিক, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, পাংগাসী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসকেন্দার মির্জা জুয়েল, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারি মো. টিক্কা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com