রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ইয়াকুব আলী তালুকদার। খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মন্ডল ও কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুল আলম পলাশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সম্মেলনে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক মন্ডল এবং রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামীম হোসেন তালুকদারসহ শিক্ষক নেতারা।
সম্মেলনের প্রথম অধিবেশন সকাল ১১টা থেকে শুরু হয়। এ অধিবেশনে সমিতির বিগত দিনের কর্মকাণ্ড, শিক্ষকদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
পরে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাঁচটি পদের বিপরীতে মোট ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে দুজন, অতিরিক্ত সচিব পদে দুজন, অর্থ সচিব পদে দুজন এবং সহ-দপ্তর সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দাদপুর জি.আর. বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির উল্লাপাড়া শাখার সভাপতি মো. আব্দুল মান্নান তালুকদার।
সমিতি সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩১ সদস্যের কমিটি গঠনের লক্ষ্যে ইতোমধ্যে ২৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পাঁচটি পদে ১২ জন প্রার্থীর মধ্যে ৫৬৭ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।
সম্মেলন ও নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat