1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হলেন মাহফুজুর রহমান রিটন রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির মানববন্ধন বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ ৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা সালথায় বিএনপি নেতা আনোয়ার ঠাকুরের বাড়িতে ইফতার মাহফিল ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর নদীর নাম পরিবর্তন করে ‘খাল’ না করার দাবি সালথায় ঝুঁকিপূর্ণ নারানদিয়া সেতু: এক যুগ ধরে মরণফাঁদে চলাচল, আতঙ্কে ১০ হাজার মানুষ

রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী জোড় ব্রিজের নিচে অচেতন অবস্থায় ৪ ব্যক্তি উদ্ধার, হাসপাতালে ভর্তি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২ Time View
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় জোড় ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় চারজন ব্যক্তিকে উদ্ধার করেছে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ। শনিবার সকালে ভূঁইয়াগাঁতী নুর পাম্পের আগে জোড় ব্রিজ এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন পথচারী ব্রিজের নিচে চারজন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া আহতরা হলেন—জয়পুরহাট জেলার সদর উপজেলার আব্দুল হাকিম এর ছেলে কাইয়ুম মাহমুদ, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল, অপর একজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
পরে অচেতন চার ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, এটি অজ্ঞান পার্টি বা ছিনতাইকারী চক্রের কাজ হতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com