রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের অংশগ্রহণে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ঘুড়কা এলাকায় গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন।
সহকারী প্রোগ্রাম অফিসার রিয়াদুন জান্নাত রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও সুস্থ বিকাশের পরিবেশ তৈরি করা সমাজের সবার দায়িত্ব। শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও বৈষম্য রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিশুদের অধিকার, সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat