দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উত্তপ্ত তরল বিটুমিনবাহী ট্রাকের চাপায় ফুয়ারা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফুয়ারা খাতুন উপজেলার দাদপুর সাহেবগঞ্জ (মহ্যৎপাড়া) গ্রামের বাসিন্দা ও কোবাদ আলীর স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বগুড়াগামী উত্তপ্ত তরল বিটুমিনবাহী একটি ট্রাংকলড়ি দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজ অতিক্রমের সময় মূল সড়ক ব্যবহার না করে পাশের বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়।
দুর্ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাবেয়া খাতুন। ট্রাকটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা-র অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat