রায়গঞ্জ (সিরাজগঞ্জ )প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে বাশুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম মাস্টার, বাবর আলী খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে জানান সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat