রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় এক আসামির কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রায়গঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ ৮ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারার এজাহারভুক্ত আসামি মো. হযরত আলী (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পূর্ব লক্ষিকোলা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
এদিকে, রায়গঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ ২৮ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় অভিযুক্ত মো. নজরুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি চকনৃর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, "অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।"
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat