রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. স্বাধীন (২০) নামে এক মানসিক ও বাক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে উপজেলার ব্রহ্মগাছা-ধানগড়া সড়কের চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার কয়ড়া উত্তরপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তার নানা মো. শুকুর খাঁর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীন সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে ।খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক ও হেলপারকে আটক রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat