রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও জোড়া খুন মামলার এজাহারনামীয় আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার ২০২৫ সালের ১ অক্টোবরের ১ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ফরহাদ আলী (২২) এবং ২০২৬ সালের ৪ মার্চ দায়ের করা জোড়া খুন মামলার এজাহারনামীয় ১৯ নম্বর আসামি খবির (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ফরহাদ আলী উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের মো. শুকুর আলীর ছেলে। অপর আসামি খবির উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন ও মোছা. মোমেনা বেগমের ছেলে। গোয়ালপাড়ায় পুকুর নিয়ে বিরোধের জেরে সংঘটিত মারামারি ও জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় খবিরকে আসামি করা হয়।
পুলিশ জানায়, খবিরকে উপজেলার ঘুড়কা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ও মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat