নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর শাখার উদ্যোগে দেশ ও জাতির কল্যাণ কামনায় এক সৌহার্দ্যপূর্ণ ও ভাবগম্ভীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি )সন্ধ্যায় আয়োজিত এ মাহফিলে দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী আন্দোলনের অগ্রগতি এবং জাতির সামগ্রিক কল্যাণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ। তিনি বক্তব্যে ইসলামী ঐক্য জোরদার এবং দেশ ও সমাজ গঠনে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
রায়গঞ্জ পৌর আমীর মোঃ হোসেন আলীর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা আমীর মোঃ আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ কামরুল ইসলাম ও খোরশেদ আলম, সাবেক মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা এবং পৌর সেক্রেটারি মাওলানা আব্দুল হক সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলটি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত নেতৃবৃন্দ দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat