রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে চোরাই সন্দেহে তিনটি গরু ও একটি ছাগল উদ্ধার করা হয়েছে। এ সময় গবাদিপশু বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) গভীর রাতে উপজেলার ষোলমাইল এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।
পুলিশ জানায়, গাড়িতে থাকা গরু ও ছাগলের মালিকানা সংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সন্দেহের সৃষ্টি হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া গবাদিপশুগুলো চুরি করা হতে পারে বলে ধারণা পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে গবাদিপশুগুলো জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে প্রকৃত মালিকদের খুঁজে বের করে উদ্ধার হওয়া পশুগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “চোরাই গবাদিপশু উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat