1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। উপজেলা নির্বাহী অফিসার আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-১ মৌসুমের আওতায় ১০০ জন কৃষককে পাট বীজ, ১০০ জনকে তিল বীজ এবং ৯০০ জনকে আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। মোট ১ হাজার ১০০ জন কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে।

প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষক পাট বীজের সঙ্গে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, তিল বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং আউশ ধানের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচির ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com