রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সিআর-১৯৮৮/২৫ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মহিদুল শেখ ওরফে মোবারক শেখকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার মহিদুল শেখ উপজেলার বড়াইল গ্রামের মো. ফজর আলী শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় পুলিশি প্রহরায় তাঁকে আদালতে সোপর্দ করার জন্য সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat