1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলায় উৎসব, প্রধান অতিথি এমপি ভিপি আয়নুল হক সাগরে ২ ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে এলেন দুই ছেলে কোন কাগজে খাবার মুড়িয়ে রাখা ভালো, জেনে নিন দেশে ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ : ডা. শফিকুর রহমান তেহরানে ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি ইসরায়েলের ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে চারজন নিহত, নিখোঁজ ১ ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি : স্পিকার

রায়গঞ্জে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলায় উৎসব, প্রধান অতিথি এমপি ভিপি আয়নুল হক

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৬ Time View

 

সলঙ্গা ( সিরাজগঞ্জ)প্রতিনিধি

 

সিরাজগঞ্জের সলঙ্গায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল চারটায় উপজেলার লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঙ্গলমোড়া যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় লাঠিবাড়ি খেলার পাশাপাশি মোটরসাইকেল, পাতিল ও চেয়ার খেলাও অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।
অনুষ্ঠানে ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডলের সভাপতিত্বে এবং গোলাম সরোয়ার দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম আকন্দ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খাঁন, সহ-সভাপতি খায়রুল ইসলাম এবং সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।

এছাড়াও অনুষ্ঠানে ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াকুব আলী তালুকদারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি ভিপি আয়নুল হক এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com