দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে একটি মামলার এজাহারভুক্ত নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মে) অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার মামলা নং-১০/২৬ ও জিআর নং-৬২, তারিখ ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দের এজাহারভুক্ত আসামি মোছাঃ সুমি খাতুন (৩০), স্বামী- মোঃ ভুট্ট খলিফা, সাং- নিঝুরি উত্তরপাড়া (আলোকদিয়া), থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “আইনের আওতায় অপরাধীদের নিয়ে আসতে রায়গঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat