শ্যামল হালদার, রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিলন চন্দ্র মহন্ত (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২ মে ২০২৬) রায়গঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার খিয়াইল গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত মিলন চন্দ্র মহন্ত ওই গ্রামের সুবাস চন্দ্র মহন্তের ছেলে।
পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধারকৃত ১০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসানুজ্জামান বলেন,প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat