রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম ও রায়গঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আলহাজ্ব শামসুল ইসলাম।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার লক্ষ্মীকোলা বাজারে রফিকুল ইসলাম মাস্টারের মার্কেটে অবস্থিত একটি দোকান দখল করে রাজনৈতিক কার্যালয় স্থাপন এবং সেখানে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন পরিচালনার যে অভিযোগ প্রচার করা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে তাঁরা ওই দোকানে বসে বিভিন্ন ধরনের কম্পিউটার টাইপিংয়ের কাজ করে থাকেন।
আলহাজ্ব শামসুল ইসলাম দাবি করেন, তাঁর ও তাঁর দলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। গত ২৯ অক্টোবর বিকেলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ’ এবং ‘রিজুয়ান হাসান সিফাত’ নামের ফেসবুক আইডি থেকে এ ধরনের অভিযোগ প্রচার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, কোনো বিষয়ে অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা তুলে ধরা উচিত। যাচাই ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ প্রচার করা হলে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
তাই প্রকাশিত সংবাদের বিষয়ে প্রকৃত তথ্য যাচাই করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য ও প্রতিবাদ যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশের অনুরোধ জানান।
প্রতিবাদকারী
আলহাজ্ব শামসুল ইসলাম
সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা বিএনপি
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat