রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো.খতিবউদ্দীন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার ২ নভেম্বর সকালে তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিন বিকেল ৪ টায় স্থানীয় সিডি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
প্রয়াত এই মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজার নামাজে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, রাণীশংকৈল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাণীশংকৈল থানা পুলিশ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুদ্ধাহত এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat