নিজস্ব প্রতিনিধি:
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করা বিভিন্ন জেলার দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পুনর্নির্ধারণ করা নতুন ভাড়ার তালিকায় কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোলও যুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।
নতুন ভাড়া অনুযায়ী গাবতলী বাসষ্ট্যান থেকে সিরাজগঞ্জ শহরের ৪০ সিট বাসের ভাড়া ৪১২ টাকা ও ৫১ সিট বাসের ভাড়া ৩২৩ টাকা ধরা হয়েছে। অপরদিকে মহাখালী বাস ষ্ট্যান্ড থেকে ৪০ সিটের বাসে ৪২৭ ও ৫১ সিটের বাসের ভাড়া ধরা হয়েছে ৩৩৫ টাকা।
বিআরটিএর পুনর্নির্ধারিত ভাড়ায় ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য পৃথক হিসাব রাখা হয়েছে। যেসব রুটে সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার ব্যবহার করা হয়, সেসব ক্ষেত্রে প্রযোজ্য টোল মূল ভাড়ার সঙ্গে যোগ করা হয়েছে।
গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্যবহারকারী বাসের ক্ষেত্রে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা টোল যুক্ত হয়েছে।
সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের নতুন ভাড়ার মধ্যে রয়েছে-
বরিশাল: ১৭১ কিলোমিটার দূরত্বে ৫১ আসনের বাসে ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৬২৯ টাকা।
পটুয়াখালী: ২১০ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৭২ টাকা।
বরগুনা: ২৫৩ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১৪ টাকা।
সিলেট: ২৫৭ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা।
কুয়াকাটা: ২৮০ কিলোমিটারে ৫১ আসনের বাসে ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯৬ টাকা।
জকিগঞ্জ: ৫১ আসনের বাসে ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৮১ টাকা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat