1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মাত্র একটি দেশকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিল ইরান   তারাবিতে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয় কী? ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের দাবি করছে যুক্তরাষ্ট্র ধর্মমন্ত্রীর প্রতি বায়তুল মোকাররমের খতিবের বিশেষ আহ্বান যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি সাংবাদিকদের সম্মানে আরটিএস জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত দুদিনের সফরে সিরাজগঞ্জে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নদীতে পানি আনতে যাওয়া গৃহবধু নৌকার মাঝির হাতে ধর্ষণের শিকার রায়গঞ্জে বিধ্বস্ত আ. লীগ কার্যালয় বাঁশের বেড়ায় সংরক্ষণ করলেন সমর্থক সিরাজগঞ্জ সোলার পার্ক নবায়নযোগ্য জ্বালানিতে দেশের নতুন মাইলফলক

যুদ্ধে তেলের দাম হু হু করে বাড়ছে, চাপে বিশ্ব অর্থনীতি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১ Time View

দৃশ্যপট অনলাইন ডেস্ক রিপোর্ট

 

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও শেয়ারবাজারে বড় প্রভাব পড়তে পারে।

 

 

হামলার পরপরই বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন দেখা গেছে। এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়েছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, সংঘাত বাড়লে অর্থনৈতিক অনিশ্চয়তা আরও গভীর হবে।

 

সবচেয়ে বড় প্রভাব পড়েছে তেলের বাজারে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। ইরানের পক্ষ থেকে এই পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে। এর ফলে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮২ ডলারের ওপরে উঠেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের ধারণা, সরবরাহ ব্যাহত হলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

 

 

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনস সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগবে। এতে মুদ্রাস্ফীতি বাড়বে এবং বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে।

 

 

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সংঘাত সীমিত থাকলে প্রভাব সাময়িক হতে পারে। তবে প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক মন্দা দেখা দিতে পারে। তেলের দাম যদি ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছে যায়, তাহলে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খাবে। তথ্যসূত্র : কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com