1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সেমিফাইনালে বাংলাদেশ ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, একই পরিবারের চারজন আহত কুড়িগ্রামে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন মিলছে না তেল নানির শখ পূরণ করলেন নানা,নাতনির ওজনের পরিমাণ কয়েন টাকা উপহার রায়গঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে   টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে উধাও প্রতারক  বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে তেলের ডিপো পরিদর্শনে জ্বালানিমন্ত্রী সিরাজগঞ্জে মূল্য তালিকা ছাড়া তেল বিক্রি, জরিমান করলেন এসিল্যান্ড

যাত্রী সেজে কাউন্টারে হাজির ইউএনও: অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির উপস্থিত হয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি হাতেনাতে প্রমাণ পেলেন ইউএনও’র নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। অবশেষে কাউন্টার মালিককে জরিমানা করলেন তিনি।

 

 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সোনামুখী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ঢাকাগামী বাস কাউন্টারে এ অভিযান চালানো হয়।  দণ্ডপ্রাপ্ত মো: রুবেল হোসেন (রানা) উপজেলার গাছপাড়া গ্রামের মো: সোহরাব হোসেনের ছেলে।

 

 

ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এবং হোয়াটসঅ্যাপ ও মেসেনজারে গত ২৪ মার্চ থেকে কয়েকজন অভিযোগ করেছিলেন কাজিপুরের সোনামুখী বাজারের বাস কাউন্টারে ৩৫০ টাকার ভাড়া ৬০০/৭০০ করে নিয়ে সাধারণ নিম্ন আয়ের মানুষকে ঠকাচ্ছে। কিন্ত অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পাড়ছিলেন না। বিকালে বাধ্য হয়ে মুখে মাস্ক ও ক্যাপ দিয়ে মুখ ঢেকে অটোতে করে যাত্রী সেজে বাসের টিকেট কাউন্টারে উপস্থিত হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।

 

 

এ সময় অভিযুক্ত কাউন্টার মালিককে ৫ হাজার টাকা জরিমানা ও বেশি ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হয়। এছাড়াও উপস্থিত যাত্রী ১২/১৫ জন যাত্রী যাদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিলো তাদের অতিরিক্ত অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com