1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দিনাজপুর, রানীরবন্দর: ভয়াবহ সড়ক দুর্ঘটনা  গোবিন্দাসী গরুর হাট পরিদর্শন করলেন সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু  সারাদেশে শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত  যশোরে ২৬ লক্ষ টাকার অবৈধ মালামাল ও ইস্কাফ সিরাফ আটক ভূরুঙ্গামারীথত কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১৪ মে.টন লবণ বিতরণ নাসিরনগরে জমে উঠেছে কোরবানি পশুর হাট। টুংটাং শব্দে মুখরিত কামার পল্লী ৫শ টাকা চাঁদা নেওয়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ প্রত্যাহার ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ ক্ষতিকর উপাদান ধ্বংস

যশোরে ২৬ লক্ষ টাকার অবৈধ মালামাল ও ইস্কাফ সিরাফ আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯ Time View

 

সেলিম রেজা তাজ, যশোর প্রতিনিধি 

 

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।

‎রবিবার (২৪ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।

‎সারাদিন যশোরের বিভিন্ন সীমান্তে এই অভিযানে ৫ কেজি গাঁজা, ৭৪ বোতল ESCUF SYRUP(নেশা জাতীয়) ১টি মোটর সাইকেল, ১১২টি কোটের টাই, ৪০ প্যাকেট ফুসকা, ১৮২৩টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী, ১৩টি শাল চাদর, ১৪৫টি শাড়ী, ২১৬টি খাদ্য সামগ্রী ৩৪৩৬টি বিভিন্ন প্রকার চকলেট, ১৭.৫ কেজি কিসমিস ৬ কেজি জিরা আটক করে।

‎বিজিবি জানায়, আটককৃত মালামালের মূল্য ২৬,১৫,৮৮০/- (ছাব্বিশ লক্ষ পনের হাজার আটশত আশি) টাকা।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান,দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com