মেহেদী হাসান রিপন, যশোর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় শহরে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে শহরের বকুলতলা জুলাই চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে দড়াটানা, চৌরাস্তা ও প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে সিভিল কোর্ট মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত নতুন আংশিক কমিটিতে নূরজ্জামানকে আহ্বায়ক, ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মনিরুজ্জামান (আজাদ)কে সদস্যসচিব এবং ইঞ্জি. আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম ও জায়া জাকির।
যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান শুভ্র ও আসমা খাতুন।
মিছিল শেষে দেওয়া বক্তব্যে নবগঠিত কমিটির নেতারা বলেন, শুধু শহরকেন্দ্রিক রাজনৈতিক কর্মকাণ্ড নয়, যশোর জেলার বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সংগঠিত করাই তাদের অন্যতম লক্ষ্য।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat