সিরাজগঞ্জ প্রতিনিধি
এবার সিরাজগঞ্জের মহাসড়কেও সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ৭ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে এই যানজটের সৃষ্টি হয়।
সেতুর পূর্ব পাড়ে তীব্র যানজটের কারণে পশ্চিম পারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২৭ মে) সকাল থেকেই যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকা থেকে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। বেলা ৩টার পর যানজটের তীব্রতা বাড়তে থাকে। সেতুর টোল প্লাজা থেকে কড্ডার মোড় পার হয়ে ৭ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোফাখখারুল ইসলাম বলেন, ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু পূর্ব প্রান্ত পর্যন্ত তীব্র যানজট নিরসনে ঢাকামুখী সব লেন বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে সেতুর পশ্চিম পাড়ে শুধুমাত্র ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতুর পূর্ব পাড়ে ৪০ কিলোমিটার যানজট। এ কারণে চারটি লেনেই উত্তরবঙ্গমুখী গাড়ি ছাড়া হচ্ছে। যে কারণে সেতুর পশ্চিমে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat