1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে মাইকিংয়ে প্রতিবেশী যুবকের মৃত্যু সংবাদ শুনে মারা গেলেন বৃদ্ধ মাসে ৪–৫ লাখ টাকা আয় করছেন মোঃ সাইফ আহমেদ, আন্তর্জাতিক দর্শকের ফ্যানবেস বাড়ছে তুঙ্গে বাঘায় পহেলা বৈশাখ ও বর্ষবরণের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  বিলের জন্য নামাজের সময় দেরি করা যাবে না:স্পিকার ফিলিং স্টেশনে অগ্রাধিকার পাবে শিক্ষক-চাকরিজীবী ও সাংবাদিকরা শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার:সংসদে প্রধানমন্ত্রী  মধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল দেশে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকবে, সংসদে বিল পাস জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

ন্যাশনাল ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি। ১৯০৯ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি।

 

 

বুধবার (০৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, ‘এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ ও উন্মাদ।’ তিনি দাবি করেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ শুধু উদ্বেগজনক নয়, বরং তা অত্যন্ত বিপজ্জনক।

 

 

তিনি আরও বলেন, ‘যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণকে অবজ্ঞা করেন, তখন তা শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাই ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।’

 

উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করেন প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে অপসারণের প্রক্রিয়া শুরু করা যায়। সূত্রঃ কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com