জাহিদ হোসেন মোল্যা ফরিদপুরঃ
মাদক ও জুয়ার ভয়াবহতা ধ্বংস করছে দেশ ও জাতীর ভবিষ্যৎ।
বর্তমান সময়ে বাংলাদেশের যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাদকাসক্তি এবং শুধু অনলাইন জুয়াই নয় প্রকাশ্য দিবালোকে তাসের বোর্ড এর মাধ্যমে।আর এ দুটিই বর্তমানে সামাজিক ব্যাধিতে রুপ নিয়েছে। প্রযুক্তির অগ্রগতি যেমন উন্নয়নের পরথ খুলে দিয়েছে, তেমনি এর অপব্যবহার সমাজে এক ভয়াবহ সংকট সৃষ্টি করেছে।
বেকারত্ব, পারিবারিক অবহেলা, বন্ধুদের প্ররোচনা এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা থেকেই অধিকাংশ তরুণ মাদক সেবনের দিকে ধাবিত হচ্ছে। মাদক সেবনের ফলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে, একসময় তারা হয়ে উঠছে পরিবার ও সমাজের বোঝা।
এছাড়াও, সাম্প্রতিক সময়ে ভয়াবহ রূপ নিয়েছে অনলাইন ও এলাকায় ভিত্তিক তাসের বোর্ড এর মত জুয়া। মোবাইল অ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তরুণরা দিনরাত জড়িয়ে পড়ছে বাজির খেলায়। এতে একদিকে যেমন তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে অপরাধের পথ বেছে নিচ্ছে অনেকেই।
আমাদের ফরিদপুর জেলার পুলিশ সুপার মহোদয় অবগত করেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয় সদা সর্বদা জিরো টলারেন্স এ অবস্হা করছে।এবং এর বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
কিন্তু এ থেকে মুক্তির আসল পথ হচ্ছে সামাজিক ও পারিবারিক দেখভাল এবং সুশীল সমাজের এগিয়ে আসা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat