1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলায় উৎসব, প্রধান অতিথি এমপি ভিপি আয়নুল হক সাগরে ২ ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে এলেন দুই ছেলে কোন কাগজে খাবার মুড়িয়ে রাখা ভালো, জেনে নিন দেশে ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ : ডা. শফিকুর রহমান তেহরানে ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি ইসরায়েলের ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে চারজন নিহত, নিখোঁজ ১ ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি : স্পিকার

মাদকসহ নারী কারবারি আটক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২২ Time View

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের বিরামপুরে নেশাজাতীয় দ্রব্য ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১১ মার্চ) আটক মনি ওরফে সাথীকে দিনাজপুর আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের স্টেশন এলাকা সংলগ্ন কেডিসি রোড থেকে তাকে আটক করা হয়।

 

 

আটক সাথী ওই এলাকার শহীদ মিয়ার মেয়ে।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, বিরামপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে মঙ্গলবার রাতে শহরের স্টেশন এলাকা সংলগ্ন কেডিসি রোড থেকে মনিকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৫০ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

পুলিশ জানায়, সাথীর বিরুদ্ধে ইতোমধ্যে ১০টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

 

 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, কুখ্যাত মাদক কারবারি সাথীকে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আটক করা হয়েছে। তাকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

 

 

এলাকায় মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com