
ঝিনাইদহের মহেশপুরে মন্দিরের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় আনাসুর রহমান নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পুলিশ অভিযান চালিয়ে আনাসুর রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ ভোল্টের একটি ব্যাটারি উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। বুধবার (৮ এপ্রিল) রাতে পৌরসভার কালী মন্দিরে চুরির এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে সিসি ক্যামেরার মনিটর, হার্ডডিস্ক ও একটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার দাস বাদী হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে পাতিবিলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে কিশোর আনাসুর রহমানসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হেমেদী হাসান জানান, অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত আনাসুর রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ ভোল্টের একটি ব্যাটারি উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat