মো. আমিনুর রহমান ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে রোববার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, গাভী ক্রয়ের জন্য চেক ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ জাতীয় সমবায় দিবস পালনের আয়োজন করে।
সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমবায় দিবসের কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া এতে সভাপতিত্ব করেন।
সভায় ভূরুঙ্গামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বোরহান আলী, আন্ধারীঝাড় নারী উন্নয়ন সংস্থার শাহানাজ বেগম, পাইকেরছড়া মৎসজীবী সমবায় সমিতির জিন্নাত আলী বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, আইসিটি অফিসার আশরাফুল আলম ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম উপস্থিত ছিলেন।
পরে গাভী ক্রয়ের জন্য ৫ জনকে ৫ লাখ টাকা, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat