মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খাদ্যগুদাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ভূঞাপুর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনকালে তিনি খাদ্যশস্য সংরক্ষণ কার্যক্রম, গুদামের পরিবেশ এবং মজুত ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান
ইউএনও মোঃ মাহবুব হাসান গুদামের বিভিন্ন সংরক্ষণাগার ঘুরে দেখেন এবং খাদ্যের বস্তাগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না তা যাচাই করেন। এছাড়া খাদ্য মজুতের হিসাব-নিকাশ, সংরক্ষণ পদ্ধতি এবং গুদাম ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
এ সময় তিনি খাদ্যশস্যের গুণগত মান ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। খাদ্যশস্যের সঠিক সংরক্ষণ ও স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat