মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বেলা ১টার দিকে পরিচালিত অভিযানে সুমন (২৬), পিতা সানোয়ার, রামপুর, গাবসারা, ভূঞাপুর এবং শাহাদাৎ (৩০), পিতা শুক্কর, বর্তমান ঠিকানা গোবিন্দাসী, স্থায়ী ঠিকানা রামপুর, গাবসারা, ভূঞাপুর, টাঙ্গাইলকে দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা।
আদালতের রায়ে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান চলমান থাকেবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat