মো: আব্দুর রহীম মিঞা, জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ মে ২০২৬) উপজেলার রায়ের বাশালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মোঃ রিপন -পিতা: শুকুর আলী ও মোঃ ইসমাইল হোসেন -পিতা: বাছেদ সরদার গ্রামবাসী মাদক সেবন অবস্থায় তাদের আটক করে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্ত মোঃ রিপন -পিতা: শুকুর আলী ও মোঃ ইসমাইল হোসেন -পিতা: বাছেদ সরদার, উভয়েই রায়ের বাশালিয়া, ভূঞাপুর, টাঙ্গাইল এলাকার বাসিন্দা। গ্রামবাসী এলাকয় মাদকের বিরুদ্ধে অভিাযান চালায়। এ সময় তাদেরকে মাদক সেবন অবস্থায় হাতে-নাতে ধরে ফেলেন। পরে থানায় সংবাদ দিলে পুলিশ এস তাদের আটক করে নিয়ে যায়। অভিযানে তাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অপরাধের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যামে শাস্তি প্রদান করা হয়।
ভূঞাপুর থানার এসআই ইমারত আলীর উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান অভিযুক্ত দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে উভয়কে ৫০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিস্তার রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat