মোঃ আব্দুর রহীম মিঞা, ভূঁইয়াপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান। বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করে। এ সময় বন্দিদশা থেকে মুক্ত হন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি আরো বলেন, দেশের এক সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়তাবাদ ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা পায়।
সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat