শ্যামল হালদার, রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ রায়গঞ্জের ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল বুধবার সকালে ২০২৬ সালের এসএসসি জেনারেল ও ভোকেশনাল শাখার শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃকপক্ষের আয়োজনে শুরু হয়।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ কুমার গোস্বামীর সঞ্চালনায় প্রধান অতিথি( প্রতিনিধি)হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেখ আব্দুর রাজ্জাক জুয়েল। প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম বাবর আলী খোকন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ছারোয়ার দুলাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদায়ী শিক্ষার্থী সিফাত হাসান, গীতা থেকে পাঠ করেন অন্তরা মোদক।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অনামিকা রায়, শুভংকর শর্ম্মা পার্থ,সিয়াম হোসেন। বিদায়ী বক্তব্যে শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের নানা স্মৃতি তুলে ধরে এবং সহপাঠী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat