শামীম আহমেদ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দী এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে ঘিরে এলাকায় বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।
করতকান্দী সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপনে স্থানীয়ভাবে দায়িত্ব পালন করছেন সভাপতি সনজয় সরকার, সহ-সভাপতি সুমন কুমার সরকার, সাধারণ সম্পাদক রাহুল সরকার ও কোষাধ্যক্ষ নরোত্তম সরকার। তাঁদের সঙ্গে কমিটির অন্যান্য সদস্যও পূজার আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয়ে ভূমিকা রাখছেন।
কমিটির সদস্যরা হলেন—গোপীনাথ সরকার, প্রশান্ত কুমার সরকার, সুব্রত সরকার, মিন্টু সরকার, রাজীব সরকার, রামপথ রাজবংশী ও শিশির সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর মেয়াদি এই কমিটি গঠনের পর থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে তৃতীয় বছরেও কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজার আয়োজন ও কার্যক্রম পরিচালনায় স্থানীয়দের সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরও প্রতীক। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার প্রত্যাশা স্থানীয়দের।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজার সব আয়োজন সম্পন্ন হবে—এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয়দের। তাঁদের আশা, উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat