বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনের প্রহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শেষে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লে প্রদর্শিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
এসময় সহকারী কমিশনার ইসরাত জাহান, থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদূর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধাগন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লেতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat