1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলায় উৎসব, প্রধান অতিথি এমপি ভিপি আয়নুল হক সাগরে ২ ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে এলেন দুই ছেলে কোন কাগজে খাবার মুড়িয়ে রাখা ভালো, জেনে নিন দেশে ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ : ডা. শফিকুর রহমান তেহরানে ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি ইসরায়েলের ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে চারজন নিহত, নিখোঁজ ১ ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি : স্পিকার

বেলকুচিতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের বেলকুচিতে জোরপূর্বক জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শাকিলের বিরুদ্ধে।
উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল রানা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী জুয়েল রানা জানায়, বেলকুচি উপজেলার রাজাপুর  ইউনিয়নের রাজাপুর মৌজায় আরএস ১৩৩২ ও দাগ নং ২৯৬ খতিয়ানে পৈত্তিক সম্পতির ৮ শতাংশের সাথে ৬ শতাংশ আমরা জমি ক্রয় করি। আমরা দীর্ঘ দিন যাবত জমি ভোগ দখল করে আসছি। গত ১৭/০৩/২৬ তারিখ সকালে শাকিল আকন্দের নেতৃত্বে আরও ১০/১২ জন এসে আমার জমিতে আমাকে কিছু না জানিয়ে অবৈধ ভাবে দেয়াল নির্মাণের কাছ শুরু করেন। এ বিষয়ে আমি জানার পর বাঁধা দিতে গেলে তারা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি, হুমকি প্রদান করেন।
এ ব্যাপারে শাকিল আকন্দ জানান, আরএস খতিয়ান ১৩৩২ ও দাগ নং ২৯৬ ফসলী জমি রেকর্ড মূলে ওয়ারিশিয়ান সূত্রে আমাদের সম্পতি ইর্তিপূর্বে আমরা জানতাম না, যখন জানতে পারলাম তখন তাদেরকে আমাদের ওয়ারিশিয়ান সূ্ত্রের জমি বুঝে দিতে বলি। তারা বুঝে না দেওয়ার জন্য আমরা রেকর্ড মূলে যতটুকু জায়গা পাই আমরা আমীন এবং এলাকার গণ্যমান্য বক্তিদের মাধ্যমে আমাদের জায়গার প্রাপ্যটুকু বুঝে নেই। তবে জায়গার ওয়ারিশ বেশি হলেও কোন বন্টন নামা দলিল হয়নি।
এ বিয়য়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক মামুন জানান, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। জায়গা জমি এগুলো আদালতের বিষয়, কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com