
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে একদিনেই চারশতাধিক ফুয়েল কার্ড পেয়েছে মোটরযান চালকেরা। বুধবার (১লা এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশসনের নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বৈধ মোটরযান চালকদের মাঝে এই ফুয়েল কার্ড বিতরণী কার্যক্রম শুরু করেন।
উপজেলা প্রশাসন সূত্র থেকে জানাযায়,
মোটরযান ও চালকদের বৈধতা প্রমাণ সাপেক্ষে কাগজপত্র যাচাই- বাছাই করে মোটযান চালকদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে। একজন মোটর সাইকেল চালকের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ পাঁচ লিটার জ্বালানির ব্যবহারের সুযোগ পাবেন এই ফুয়েল কার্ডের মাধ্যমে। সূত্রটি আরও জানায়, যাদের যানবাহন ও চালকদের বৈধতা বা কাগজপত্র নেই তাদেরকে এই সুবিধা দেওয়া হচ্ছে না।
এদিকে ফুয়েল কার্ড হাতে পেয়ে অর্জুন সাহা নামের এক মোটরসাইকেল চালক বলেন, তেলের পাম্পের দীর্ঘ লাইনের ভোগান্তির দিন আজ শেষ হল । আমার মনে হচ্ছে এটি “কার্ড ফুয়েল কার্ড নয় “এটি আমার কাছে সোনার হরিণ ” যা আমার হাতে এসেছে। শুধু অর্জুনই নয়, অর্জুনের মত সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবু সহ আরও অনেকেই ফুয়েল কার্ড হাতে পেয়ে জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, আজ থেকে মোটরযান ও চালকের বৈধতা যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমরা গ্রহকদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করছি। প্রথম দিনে আমরা প্রায় চার শতাধিক কার্ড গ্রহকদের মাঝে বিতরণ করতে পেরেছি। এসময় তিনি আরও জানান, যানবাহনে ধরণ অনুযায়ী সরকারি নিয়মানুবর্তী মেনে কার্ডধারীরা তেল পাম্প থেকে তাদের জ্বালানি সংগ্রহ করতে পারবেন। আমরা এই উপজেলার মোটরযান চালকদের কথা মাথায় রেখে জেলা প্রশাসকের কাছে আরও ফুয়েল কার্ডের চাহিদা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।