রংপুর প্রতিনিধি
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
সকাল ১০টায় ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শফিকুল ইসলাম, এনডিসি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিকল্পিত ও টেকসই নগরায়ণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা এবং পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। একই সঙ্গে দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট আবাসন, পরিবেশ ও নাগরিক সুবিধার সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
বিশ্ব বসতি দিবসের এবারের কর্মসূচির মাধ্যমে নিরাপদ ও টেকসই বসতি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat