সিরাজগঞ্জে পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকা-সহ বিভিন্ন অনিয়মের কারণে দুই মিল মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকার পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পৌর এলাকার চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, আজ সকালে চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় অবস্হিত ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকা-সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স মওলা বক্স ডাল মিলের মালিক মো. জিহাদকে ১০ হাজার ও মেসার্স ছালাম ওয়েল মিলের মালিক আ. ছালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
