সিরাজগঞ্জ প্রতিনিধি
চলমান বিদ্যুৎ সংকটের কারণে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টা থেকে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আগামী শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত বন্ধ থাকবে।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অফিস সুপারিনটেনডেন্ট আশিকুর রহমান বলেন, চলমান বিদ্যুৎ সংকটের কারণে বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টা থেকে মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও বন্ধ থাকবে। তবে শুক্রবার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহসানুল্লাহ হাবীব বলেন, দুপুর ১টা থেকে শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat