স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার কিছুদিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। অবসর ভেঙে তিনি আবারও ফিরে আসছেন আকাশি-নীল জার্সি গায়ে জড়িয়ে। তবে এবারের ফেরা বলা যায়, চূড়ান্ত সমাপ্তির জন্য ফেরা। কারণ বিদায়ী ম্যাচ এখনো বাকি এই জীবন্ত কিংবদন্তির।
আকাশি-নীল রংয়ের জার্সিতে বিশ্বকাপজয়ী মেসির বিদায়টা স্মরণীয় করে রাখতেই আবার ডাকা হয়েছে দলে। আগামী ৬ অক্টোবর বুয়েনাস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার মেসিকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছে। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানান, মেসির সঙ্গে কথা বলেই তাকে বিদায়ী ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের আইকন ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানিয়েছি, যাতে ৬ অক্টোবর আর্জেন্টিনায় তিনি তার প্রাপ্য সম্মান নিয়ে বিদায় নিতে পারেন।’
জাতীয় দলের জন্য তার আর ‘কিছুই দেওয়ার বাকি নেই’ জানিয়ে গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি।
মেসির এই বিদায়ী ম্যাচকে ঘিরে আরও বড় আয়োজনের পরিকল্পনা করেছে এএফএ। মেসি তার জাতীয় দলের অধ্যায়ের শেষ মুহূর্তটি যেন সতীর্থদের সঙ্গে উদযাপন করতে পারেন, তাই ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে।
সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির বিদায়ী আয়োজন হবে। এই ম্যাচে মেসির সঙ্গে রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও থাকবেন বলে জানিয়েছে এএফএ।
মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত জানান তিনি। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ।
মেসির বিদায়ী ম্যাচের দলে আরও ডাক পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের মতো তারকারাও।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat