দৃশ্যপট ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ৬৪, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ভিপি আয়নুল হক বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনীতি করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী একটি রাজনৈতিক দলের জন্য আত্মপর্যালোচনা ও নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার উপলক্ষ। এ দিনে দলের নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
ভিপি আয়নুল হক আরও বলেন, দেশের মানুষের কল্যাণে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা ও অধিকার নিয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
এ ছাড়া সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat