বিনোদন ডেস্ক
বয়স যে কেবল একটি সংখ্যা, তা যেন প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন বলিউডের ‘এভারগ্রিন গ্ল্যামার কুইন’ মালাইকা আরোরা। বয়স পঞ্চাশ পেরোলেও এখনো আকর্ষণীয় শরীরী সৌষ্ঠব দিয়ে ঝড় তোলেন তরুণ হৃদয়ে। বরাবরই নিজের চেয়ে কম বয়সী পুরুষদের প্রতি রয়েছে তার আকর্ষণ। এবার বলিপাড়ায় গুঞ্জন, নিজের চেয়ে ১৯ বছরের ছোট এক সুদর্শনের প্রেমে মশগুল ‘ছাইয়া ছাইয়া’ গানে ঝড় তোলা এই সুন্দরী।
মালাইকা আরোরা ভালোমতেই জানেন, নিজের গ্ল্যামার ও শরীরচর্চা দিয়ে অনুরাগীদের কীভাবে বুঁদ করে রাখতে হয়। এই আবেদনময়ী অভিনেত্রী আবারও চর্চা কেন্দ্রে এসেছেন প্রেম জীবনের নতুন অধ্যায় নিয়ে।
বলিউড ভাইজান সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে প্রেম করে বিয়ে করেন মালাইকা৷ অনেকদিন আগেই তাদের ডিভোর্স হয়েছে৷ আরবাজ ফের বিয়ে করে থিতু হয়েছেন সংসারে। এদিকে মালাইকাও নিজের চেয়ে বারো বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করতে থাকেন। বহু বছরের সেই বহুল চর্চিত প্রেমের অধ্যায়ে ইতি টেনেছেন মালাইকা।
বলিউডে গুঞ্জন, এবার আরেক সুপুরুষের প্রেমে মজেছেন এই অভিনেত্রী। নতুন প্রেমিকের নাম হর্ষ মেহতা, পেশায় একজন নামজাদা হীরা ব্যবসায়ী। সম্প্রতি মালাইকার মায়ের বাড়িতে এক অনুষ্ঠানের হর্ষ মেহতার সঙ্গে ছবির ঝলক প্রকাশ্যে আসতেই জল্পনার পারদ চড়তে শুরু করে। এরপর গত সপ্তাহেও তাদের দুজনকে একসঙ্গে পার্টি করতে দেখা যায়। নীল জিন্স ও সাদা টপে মালাইকার মুখের উপচে পড়া হাসিই বলে দিচ্ছিল, সপ্তাহান্তটি বেশ জমিয়ে উপভোগ করছেন তিনি। মাঝে শোনা গিয়েছিল, এক মডেলের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন মালাইকা।
সবচেয়ে মজার বিষয়, সেই পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকার ছেলে আরহান খানও। মায়ের এই নতুন প্রেম নিয়ে যে তার কোনো আপত্তি নেই, আরহানের উপস্থিতিই তার বড় প্রমাণ।
প্রেম খুব সাধারণ একটি বিষয় হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মূলত চর্চা শুরু হয় মালাইকা-হর্ষের বয়সের ফারাক নিয়ে। নতুন প্রেমিক হর্ষের সঙ্গে তার বয়সের পার্থক্য প্রায় ১৯ বছরের! অর্জুনের চেয়েও বয়সে ছোট সঙ্গীকে বেছে নেওয়ায় ট্রলারদের কটাক্ষ থাকলেও, এই বয়সেও মালাইকার এমন খোশমেজাজে জীবন উপভোগ করা নজর কেড়েছে ভক্তদের।
পঞ্চাশ পেরোনোর পরও আকর্ষণীয় ফিগারের অধিকারিণী মালাইকার প্রতি যে ছোট বয়সীরাও আকৃষ্ট হন, তার প্রমাণ আবারও পাওয়া গেল। আবার এও চাউর আছে, বয়সে ছোট ছেলেদেরই বেশি পছন্দ করেন মালাইকা— ভক্তদের সেই ফুসফাস তো সত্যি হয় সবসময়।
সূত্র: নিউজ১৮ বাংলা
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat