1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জনসাধারণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন হুইপ অপু  রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলায় উৎসব, প্রধান অতিথি এমপি ভিপি আয়নুল হক সাগরে ২ ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে এলেন দুই ছেলে কোন কাগজে খাবার মুড়িয়ে রাখা ভালো, জেনে নিন দেশে ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ : ডা. শফিকুর রহমান তেহরানে ক্ষেপণাস্ত্র কারখানায় হামলার দাবি ইসরায়েলের ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে চারজন নিহত, নিখোঁজ ১ ঈদের অনুষ্ঠানে মোদিকে অনুপ্রবেশকারী বললেন মমতা মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি : স্পিকার

‘বনলতা এক্সপ্রেস’ চলছে যেসব প্রেক্ষাগৃহে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১০ Time View

বিনোদন ডেস্ক 

 

এবারের ঈদে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে তানিম নূর নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটির মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম এবং শ্যামল মাওলার মতো একঝাঁক তারকার অভিনয়ে সাজানো এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি সিনেমাটির মুক্তির চূড়ান্ত হলতালিকা এবং সময়সূচি প্রকাশ করা হয়েছে।

 

 

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে সকাল ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট এবং রাত ৮টায়। সীমান্ত সম্ভার শাখায় দেখা যাবে দুপুর ২টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এসকেএস টাওয়ারে সকাল ১১টা ১০ মিনিট, বিকেল ৫টা এবং রাত ৮টা ২০ মিনিটে শো থাকছে। মিরপুরের সনি স্কয়ারে সিনেমাটি চলবে সকাল ১১টা ৫ মিনিট, দুপুর ২টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে এবং সেন্টারপয়েন্ট শাখায় দেখা যাবে সকাল ১১টা ৫ মিনিট, বিকেল ৫টা ২৫ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে।

 

 

ঢাকার বাইরে চট্টগ্রামের বালি আর্কেড শাখায় দুপুর ১টা ৫৫ মিনিট ও বিকেল ৫টা এবং ফিনলে স্কয়ার শাখায় দুপুর ২টা ও বিকেল ৪টা ৪০ মিনিটে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এ ছাড়া ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে বিকেল ৩টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টায় এবং জিঞ্জিরার লায়ন সিনেমাসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সিনেমাটির শো রাখা হয়েছে। কুমিল্লার দর্শকদের জন্য কে স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা এবং রাত ৮টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com