1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে দিনভর ব্যস্ত সময় পার করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আমার জন্য অগ্নিপরীক্ষা: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী সলঙ্গায় মাছ বোঝাই নসিমনচাপায় ১  শিশুর মৃত্যু,আরেক শিশু আহত  ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথম পাবে হতদরিদ্র পরিবার : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে প্রমোদতরি ‘মাস্তুল’ ঘিরে নদী পর্যটনের সম্ভাবনার যাত্রা শুরু রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় ইফতারে কাঁচা না সেদ্ধ ছোলা কোনটিতে বেশি পুষ্টি জানালেন পুষ্টিবিদ  ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথম পাবে হতদরিদ্র পরিবার : খাদ্যমন্ত্রী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

ডেস্ক

 

বিএনপি ঘোষিত ফ্যামিলি কার্ডের সুবিধা প্রথমেই হতদরিদ্র পরিবার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ।

 

 

তিনি বলেন, আজকের বৈঠকে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য বেশ কিছু জেলা ও উপজেলা চিহ্নিত করা হয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবারকে এই সুবিধা দেওয়া হবে। পর্যায়ক্রমে এই সুবিধা বাড়ানো হবে।

 

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

 

খাদ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ফ্যামিলি কার্ডের আওতায় নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হতদরিদ্র পরিবারের নারীদের নগদ টাকা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে। দু-এক দিনের মধ্যে ঠিক করা হবে প্রাথমিকভাবে কত মানুষ এ সুবিধা পাবেন।

 

 

অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে; টাকার পরিমাণ নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে কর্মবিমুখ নারী, বিধবা দিয়ে শুরু হবে; পর্যায়ক্রমে সবাই এর আওতায় আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com