মো: আতিকুর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দুপুরের প্রখর রোদ ও গরমে বাঁশঝাড়ের ছায়ায় প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বাঁশে হেলান দেওয়াই কাল হলো সদ্য এসএসসি পাস করা মেধাবী যুবক আকিমুন ইসলাম মুনের (১৮)। হেলান দেওয়া কচি বাঁশটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের জোলেরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. আকিমুন ইসলাম মুন ওই এলাকার মো. শহিদার রহমানের ছেলে। তিনি বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৮৩ পেয়ে কৃতকার্য হয়েছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ ছিল না। দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে মুন বাড়ির পাশের বাঁশঝাড়ের ছায়ায় প্রতিবেশী চাচা ও ভাইদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে তিনি একটি কচি বাঁশে হেলান দিয়ে গল্প করছিলেন।
এ সময় তার শরীরের ভারে কচি বাঁশটি হেলে গিয়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে যায়। এতে বাঁশের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন বাঁশটির সঙ্গে আটকে যান। পরে পাশে থাকা লোকজন একটি চেয়ার দিয়ে বাঁশটি ঠেলে তাকে আলাদা করেন। দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফা বলেন, মুন এলাকায় সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল। লেখাপড়াতেও সে ছিল মেধাবী ও ভালো ছাত্র। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসা ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল জানান, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহালসহ প্রয়োজনীয় প্রক্রিয়া
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat