সিরাজগঞ্জ প্রতিনিধ
সিরাজগঞ্জ উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রত্যন্তপল্লী এলাকায় নারী শিক্ষার আলো ছড়ানো অলিদহ বালিকা উচ্চ বিদ্যালয় ভবন সংকটে পড়েছে। তথ্যসূত্রে জানা যায় অলিদহ, বলাই সিমলা, মাহমুদপুর, চকনিহাল, রহিমাবাদ, বেতুয়াউত্তর কালিকাপুর এলাকায় নারী শিক্ষার একমাত্র বালিকা বিদ্যালয়। যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলো দেখানো জন্য সাত জন শিক্ষক ও শিক্ষিকা এবং গ্রামবাসী মিলে ১৯৯৯ সালে গড়ে তুলেছেন স্বপ্নের এই বিদ্যাপীঠ। গ্রামবাসীর সাহায্য ও সহযোগিতায় তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান কালের পরিক্রমায় আজ সমাজে নারী শিক্ষার অগ্রণী ভূমিকা রাখছে। ৭৮ শতক জায়গায় ২০০০ সালে পাঠদান শুরু করে দীর্ঘ প্রতীক্ষার পর ২০১০ সালে এমপিও ( মান্থলি পে অর্ডার) পায়। ২০১৯ সালে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক নবম শ্রেণীর পাঠদানের অনুমতি প্রাপ্ত হয়। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৩০০ জন ছাত্রীর পড়াশোনা কার্যক্রম অব্যাহত রেখেছে। এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এত সংখ্যক ছাত্রীদের পাঠদানে প্রতিষ্ঠানটি শ্রেণীকক্ষ ও ভবন সংকটে পড়েছে ।
ছাত্রী গড়ার কারিগর ও প্রতিষ্ঠাতা আব্দুল ওয়াদুদ খান,ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, বিথী খানম, আব্দুস সাত্তার, আব্দুস সালাম, রেখা খাতুন, জোর দাবি করে বলেন ছাত্রীদের পড়াশোনার গতি আনতে সমাজে নারী শিক্ষার আলো ফোঁটাতে এই প্রতিষ্ঠানে সৌন্দর্য মন্ডিত একটি ভবন এবং চারদিকে সীমানা প্রাচীর দরকার।
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান বলেন,অলিদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত ভবনের সংকট রয়েছে, একটি পাকা ভবন পেলে বিদ্যালয়ে শিক্ষার মান বাড়ার পাশাপাশি ছাত্রীর সংখ্যা বাড়বে ।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস জানান, আগামী অর্থ বছরে বরাদ্দ সাপেক্ষে উক্ত প্রতিষ্ঠানে ভবন এবং সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম মুঠোফোনে জানান, বিদ্যালয় পরিদর্শন পূর্বক ভবনের সীমানা প্রাচীরের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat