
ছবিশিকারিদের দাপটে তারকাদের প্রায়ই নানা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেক সময় অনুমতি ছাড়াই পেছন দিক থেকে অভিনেত্রীদের আপত্তিকর অ্যাঙ্গেলে ছবি তোলা হয়। এবার এই প্রবণতা বন্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন ভাইজানখ্যাত বলিউড তারকা সালমান খান।
‘বিগ বস ২০’র মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী নেহা ধুপিয়া। নারীদের ব্যক্তিগত সুরক্ষা ও সম্মতির গুরুত্ব অনুধাবন করে এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য সালমানকে ধন্যবাদ জানান তিনি।
তবে সালমানের স্পষ্ট বক্তব্য, আগে সতর্ক করার পরও পাপারাজ্জিদের এই মানসিকতা কমার বদলে আরও বেড়েছে। তাই এবার সরাসরি আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি বলিউডের কিছু তারকার প্রতিও আঙুল তোলেন সালমান।
তার দাবি, কিছু অভিনয়শিল্পী নিজেদের প্রচারের জন্য টাকা দিয়ে ছবিশিকারিদের ডেকে পাঠান এবং এমন দৃশ্য ধারণ করতে বলেন। সালমান বলেন, ‘কিছু নারী ও পুরুষ পাপারাজ্জিদের ডেকে টাকা দেন এবং এ ধরনের ছবি তুলতে বলেন। তখন তারা আর কী করবে?’
তিনি বলেন, কোনো তারকা এমন ছবিতে স্বচ্ছন্দ হতেই পারেন, তবে সবাই তা পছন্দ করেন না। সালমানের কথায়, ‘যারা চান, তাদের ছবি তুলুন। কিন্তু যারা চান না, তাদের ডিস্টার্ব করবেন না।’
নেহা ধুপিয়ার উদ্দেশে অভিনেতা বলেন, তারকাদের পক্ষ থেকে আপত্তি জানানোর পরও যদি ছবিশিকারিরা একই কাজ করতে থাকেন, তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, বারবার বলার পরও ছবিশিকারিরা বিষয়টিকে হালকাভাবে বা মজা হিসেবে নিচ্ছেন। এমনকি বেশ কিছু বড় প্ল্যাটফর্মও এ ধরনের ছবি প্রচার করছে। এর বিরুদ্ধে এখন থেকে আইনি ব্যবস্থা নেবেন বলে স্পষ্ট জানান এই তারকা।
সূত্র: এনডিটিভি
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat